রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন প্রতি আসনের বিপরীতে ৪৫ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন প্রতি আসনের বিপরীতে ৪৫ জন,রাজশাহী- বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চারটি পর্যায়ের চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত তিনটি ইউনিটে ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন প্রতি আসনের বিপরীতে ৪৫ জন

অধ্যাপক- খাদেমুল ইসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল দিবাগত রাতে চতুর্থ ধাপের চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। কোটাসহ নির্ধারিত সময়ের মধ্যে তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন করেছেন মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪ এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।

তবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। আসনবিন্যাস তৈরি করে তারপর সেটি জানানো হবে।বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ও আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, এবারের ভর্তি- পরীক্ষায় কোটা ছাড়া ‘এ’ (মানবিক), ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার শিক্ষার্থী ভর্তি -পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর মধ্যে কোটা বাদে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ

ও ২টি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন মোট ৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষে ৮টি বিভাগ থেকে মোট ৯০টি আসন কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে

২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন

১ thought on “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন প্রতি আসনের বিপরীতে ৪৫ জন”

Leave a Comment